মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের পরই মিন্টো রোডের বাসায় উঠছেন প্রধান বিরোধীদলীয় নেতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৩:১৫ পিএম
মিন্টো রোডের সরকারি বাসা
expand
মিন্টো রোডের সরকারি বাসা

ঈদের পরই প্রধান বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির ডা. শফিকুর রহমান উঠবেন মিন্টো রোডের সরকারি বাসায়।

সে বিষয়ে গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বলেন, যে বাসাগুলো আমরা বুঝে পেয়েছি, সেগুলো সংস্কার কাজ করছি। মন্ত্রীদের কিছু বাংলো ঈদের আগেই বুঝিয়ে দেওয়া যাবে। আর বাকিগুলো আমরা ঈদের পর বুঝিয়ে দেওয়া হবে।

রাজধানীর মিন্টো রোডের বিরোধীদলীয় নেতার বাসভবন হিসাবে পরিচিত ২৯ নম্বরের বাড়িটিতে অবশেষে প্রাণ ফিরতে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এই বাড়িতে উঠছেন। ইতোমধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার নামে এই বাসভবন বরাদ্দ দেওয়া হয়েছে।

ব্রিটিশ আমলে প্রায় আড়াই একর জায়গার ওপর এই বাড়িটি নির্মিত হয়। এটি মূলত একটি দোতলা লাল রঙের ভবন; যা ‘লাল বাড়ি’ নামে পরিচিত। একই সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক স্থান হিসাবে পরিচিত। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই বাড়িতে উঠেছিলেন।

এরপর ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত এখানেই নিয়মিত অফিস করেছেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাড়িটি তখন রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম থাকত। মানুষের যাতায়াতে প্রাণবন্ত থাকত চারপাশ। ২০০১ সালে তিনি বাসাটি ছেড়ে দেওয়ার পর ২৫ বছর ধরে এখানে কোনো বিরোধীদলীয় নেতা বসবাস করেননি।

জামায়াত নেতারা কয়েক দফায় মিন্টো রোডের সরকারি বাসায় গিয়ে তদারকি করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন