মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, উদ্ধার ২৪

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৫:৩৮ পিএম
আগুন নিয়ন্ত্রণে আসার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন) মামুনুর রশীদ ।। ছবি: সংগৃহীত
expand
আগুন নিয়ন্ত্রণে আসার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন) মামুনুর রশীদ ।। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে স্টেডিয়ামের বিপরীত পাশে বহুতল ভবনের একটি বিউটি পার্লারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বিকেল ৩টা ২২ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ সময় ভবনটি থেকে ১৪ জন পুরুষ ও ১০ জন নারীসহ মোট ২৪ জনকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন) মামুনুর রশীদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি জানান, সোমবার দুপুর ১টা ৫২ মিনিটে ভবনের চতুর্থ তলায় বিউটি পার্লারে আগুন লাগে। খবর পাওয়ার পরপরই মোহাম্মদপুর, কল্যাণপুর ও মিরপুর স্টেশন থেকে সাতটি ইউনিট ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর বিকেল ৩টা ২২ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তিনি আরও জানান, উদ্ধার ২৪ জনের মধ্যে একজন পুরুষ ও একজন নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ভবনের ভেতরে আটকে পড়া আর কেউ নেই বলে নিশ্চিত করেন তিনি।

মামুন রশিদ জানান, বিউটি পার্লারটি আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে সাধারণ প্রসাধনী সামগ্রী ছাড়া অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। তবে অগ্নিনির্বাপণ যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) থাকা সত্ত্বেও তা ব্যবহার করা হয়নি।

আগুন লাগার প্রাথমিক কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, ঘটনার সময় পার্লার বা ভবনের দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া না যাওয়ায় তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে। বর্তমানে ভবনজুড়ে প্রচুর ধোঁয়া থাকায় উদ্ধারকর্মীরা সতর্কতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup