

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইটের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টের পর বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম নাটকীয়ভাবে কমে গেছে। পোস্টে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সফলভাবে একটি তেলবাহী ট্যাংকারকে পারস্য উপসাগরের ‘হরমুজ প্রণালী’ পার করিয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দিনের শুরুতে তেলের দাম ব্যারেল প্রতি ৯৪ ডলারে পৌঁছলেও, জিএমটি ১৭:৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১:৩০ মিনিট) তা হঠাৎ কমে ব্যারেল প্রতি ৮২ ডলারে নেমে আসে।
পরবর্তীতে ক্রিস রাইটের পোস্টটি এক্স থেকে সরানো হয়। তবে পোস্টে লেখা ছিল, ‘ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চলাকালীন বিশ্ব জ্বালানি বাজারের স্থিতিশীলতা বজায় রাখছেন প্রেসিডেন্ট ট্রাম্প।’
এছাড়া আরও উল্লেখ করা হয়েছিল, ‘বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে মার্কিন নৌবাহিনী সফলভাবে একটি তেলবাহী ট্যাংকারকে পাহারা দিয়ে হরমুজ প্রণালী পার করেছে।’
বিশ্লেষকরা বলছেন, এই ঘটনায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরবরাহের নিরাপত্তা বিষয়ে আশঙ্কা কমার কারণে তেলের দাম হঠাৎ করে কমেছে। বিশ্ববাজারে এ ধরনের স্থিতিশীলতার খবর সাধারণত তেলের মূল্য নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
মন্তব্য করুন
