বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে দুর্গত পরিবারের পাশে দাঁড়াল স্বপ্ন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৩:২৪ পিএম
ছবি: সংগৃহীত
expand

বান্দরবানের বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়িয়েছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন। মানবিক উদ্যোগের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি দুর্গত পরিবারের মধ্যে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

সম্প্রতি বান্দরবানের রেইছা, টংকাবতী ও সদর উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এ খাদ্য সহায়তা দেওয়া হয়। স্থানীয় উন্নয়ন সংস্থা এএসআইএক্স (ASIX)-এর সহযোগিতায় সহায়তাপ্রাপ্ত পরিবারগুলো নির্বাচন করা হয়।

সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে এসব এলাকার অনেক পরিবার বসতভিটা হারিয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। ফলে তাদের দৈনন্দিন খাদ্যসংকট তীব্র হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষের প্রয়োজন বিবেচনায় জরুরি খাদ্যসামগ্রী পৌঁছে দেয় স্বপ্ন, যাতে তারা সংকটময় সময়ে কিছুটা স্বস্তি পেতে পারেন।

এ বিষয়ে স্বপ্নের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের মৌলিক চাহিদা পূরণই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্বপ্ন বিশ্বাস করে, এমন কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানের কর্তব্য। আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার পথে সহায়ক হবে বলে আমরা আশা করি।”

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কল্যাণে সময়োপযোগী মানবিক উদ্যোগ গ্রহণে স্বপ্ন প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank