শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেব্রুয়ারির ৯ দিনে রেমিট্যান্স এলো ১১৩ কোটি ডলার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২১ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ১১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৩ হাজার ৮৪৭ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। এর আগে গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রবাসী আয় এসেছে এক হাজার ২২০ কোটি টাকা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন খান বলেন, গত বছরের ফেব্রুয়ারির প্রথম ৯ দিনে প্রবাসী আয় এসেছিল ৮৫ কোটি ৬০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩২ দশমিক ৩০ শতাংশ।

অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে দুই হাজার ৫৬ কোটি ৫০ লাখ ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী আয় এসেছিল এক হাজার ৬৮১ কোটি ৮০ লাখ ডলার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন