শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সেঞ্চুরির আক্ষেপ নেই মমিনুলের, আছে স্ত্রীর গালির ভয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৮:১৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টের প্রথম দিন শেষে পাকিস্তানের বিপক্ষে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। দিনের খেলা শেষে টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ৩০১ রান। ব্যাট হাতে নিজের ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরির দেখা পেয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তবে আক্ষেপের বিষয় এই যে, ভালো শুরুর পরও নার্ভাস নাইন্টিসে কাটা পড়েছেন মুমিনুল হক। মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন তিনি। ৯১ রানে থাকা অবস্থায় ফিরেছেন লেগ বিফোরের ফাঁদে পড়েন এই বাঁহাতি ব্যাটার।

এমন সেঞ্চুরি মিস কাকে না আক্ষেপে পোড়ায়। তবে সেঞ্চুরি মিসের আক্ষেপের চেয়ে বড় চিন্তা এ কারণে বউয়ের গালি শুনতে হবে তাকে!

শুক্রবার (৮ মে) প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে এসে মুমিনুল বলেন, ‘সেঞ্চুরি না হওয়ায় এত দিন আক্ষেপ হয়নি। তবে আজ একটু হয়েছে। তাও বউয়ের কারণে। কারণ, সেঞ্চুরি করতে পারি নাই বলে বউ হয়তো একটু গালি দিবে। এটাই আরকি।’

তিনি আরও বলেন, ‘আসার পর দুই-তিন মিনিট একটু খারাপ লাগছিল আরকি। তবে সত্যি কথা বলতে আমার কাছে একশর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিয়মিত রান করা।’

আউট হওয়া প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘আমার ওই রকমের রানের তাড়াও ছিল না। লক্ষ্য ছিল আর এক ঘণ্টা আছে, ওই এক ঘণ্টা স্বাভাবিক ক্রিকেট খেললে...। আর সে (নোমান) ভালো বল করছিল। যেভাবে খেলতে চেয়েছিলাম ওইভাবে খেলতে পারিনি, বলটা হঠাৎ করে নিচু হয়ে গেছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Spain VS Belgium
48'
1 - 1
30' Fabián Ruiz
41' Charles De Ketelaere
World Cup