

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৬ সালের প্রথম মাস জানুয়ারিতে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। মাত্র তিন দিনে ২৩ কোটি ডলার প্রবাসী আয় আসায় জানুয়ারি মাসের মোট রেমিট্যান্স ছাড়ালো ৩ বিলিয়নের ঘর। এ মাসে সর্বমোট ৩১৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন বিশ্বের নানান দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিরা। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, চলতি বছর জানুয়ারি মাসের রেমিট্যান্স এসছে আগের বছরের একই মাসের চেয়ে ৯৯ কোটি ডলার বেশি। ২০২৫ সালের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ডলার যা এ বছরের চেয়ে ৪৫ শতাংশ কম।
বরাবরের মত সবচেয়ে বেশি রেমিট্যান্স সংগ্রহ করেছে ইসলামী ব্যাংক। দ্বিতীয় অবস্থানে রাষ্ট্রায়ত্ত্ব জনতা ব্যাংক। এরপরের অবস্থানে আছে ট্রাস্ট ব্যাংক। এর আগের তথ্য অনুযায়ী ২৪ জানুয়ারি পর্যন্ত রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ডলার। অর্থাৎ পরের ৯ দিনে ৭০ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১ হাজারি ৯৪৩ কোটি বা ১৯ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৮ শতাংশ বেশি। গেল অর্থবছরের সাত মাসে এসেছিল ১ হাজার ৫৯৬ কোটি ডলার। ২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স পায় ৩ হাজার ৩২ কোটি বা ৩০ বিলিয়ন ডলারের বেশি। এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স ছিল গেল অর্থবছর। চলতি অর্থবছরের যে ধারা তাতে রেকর্ড ভেঙ্গে দিবে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন
