সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তিন মাস পরপর মুনাফা মিলবে যে সঞ্চয়পত্র কিনলে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

আপনি কি এমন কোনো বিনিয়োগ খুঁজছেন যেখানে নিয়মিতভাবে মুনাফা পাওয়া যায়, আবার মূলধনের নিরাপত্তাও থাকে? দেশের সাধারণ মানুষের কাছে দীর্ঘদিন ধরে আস্থার প্রতীক হয়ে আছে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ‘তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র’।

১৯৯৮ সালে চালু হওয়া এই সঞ্চয়পত্র প্রায় আড়াই দশক ধরে মধ্যবিত্তসহ বিভিন্ন শ্রেণির সঞ্চয়কারীদের কাছে জনপ্রিয় একটি বিনিয়োগ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত। স্থিতিশীল আয় ও নিয়মিত মুনাফা প্রদানের কারণে এটি আজও অনেকের আর্থিক পরিকল্পনার অন্যতম নির্ভরযোগ্য বিকল্প।

  • মেয়াদ: ৩ বছর

  • মুনাফা প্রদান: প্রতি ৩ মাস অন্তর

  • মূল্যমান: ১ লাখ, ২ লাখ, ৫ লাখ ও ১০ লাখ টাকা

কোথায় পাওয়া যাবে

জাতীয় সঞ্চয় অধিদপ্তর, বাংলাদেশ ব্যাংকের শাখা, ডাকঘর ও বাণিজ্যিক ব্যাংক থেকে এই সঞ্চয়পত্র কেনা বা ভাঙানো যায়।

মুনাফার হার

  • ৭.৫ লাখ টাকার নিচে বিনিয়োগে: ১১.৮২%

  • ৭.৫ লাখ টাকার বেশি বিনিয়োগে: ১১.৭৭%

তবে তিন বছরের আগে সঞ্চয়পত্র ভাঙালে কম মুনাফা পাওয়া যাবে। আর এক বছরের মধ্যেই ভাঙালে কোনো মুনাফা মেলে না।

উৎসে কর (টিডিএস)

  • ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে: মুনাফার ওপর ৫% কর

  • ৫ লাখ টাকার বেশি বিনিয়োগে: ১০% কর

কারা বিনিয়োগ করতে পারবেন

সব শ্রেণি ও পেশার বাংলাদেশি নাগরিক এই সঞ্চয়পত্র কিনতে পারেন। এছাড়া বিনিয়োগের সুযোগ রয়েছে..

  • স্বীকৃত ভবিষ্য তহবিল

  • বিভিন্ন কৃষি ও খামার প্রতিষ্ঠান (মৎস্য, হাঁস-মুরগি, গবাদিপশু, বীজ উৎপাদন ইত্যাদি)

  • অটিস্টিক শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান বা সহায়ক সংগঠন

  • অনাথ আশ্রম ও শিশু পরিবার

  • প্রবীণদের নিবন্ধিত আশ্রয়কেন্দ্র

বিনিয়োগের সীমা

  • ব্যক্তিগতভাবে (একক নামে): সর্বোচ্চ ৩০ লাখ টাকা

  • যৌথ নামে: সর্বোচ্চ ৬০ লাখ টাকা

  • প্রতিষ্ঠান (ভবিষ্য তহবিল): মোট স্থিতির ৫০% পর্যন্ত, সর্বোচ্চ ৫০ কোটি টাকা

  • ফার্ম: সর্বোচ্চ ২ কোটি টাকা

  • অটিস্টিক ও আশ্রয় প্রতিষ্ঠান: সর্বোচ্চ ৫ কোটি টাকা

অতিরিক্ত সুবিধা

  • প্রতি তিন মাস অন্তর মুনাফা প্রাপ্তি

  • নমিনি নিয়োগের সুযোগ

  • মালিক মৃত্যুবরণ করলে নমিনি সহজেই নগদায়ন করতে পারবেন বা মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত মুনাফা পেতে থাকবেন

এই সঞ্চয়পত্র দীর্ঘদিন ধরে নিয়মিত আয় ও নিরাপদ বিনিয়োগের খোঁজে থাকা সঞ্চয়কারীদের অন্যতম প্রথম পছন্দ। যারা কম ঝুঁকিতে স্থায়ী মুনাফা চান, তাদের জন্য এটি হতে পারে সবচেয়ে উপযুক্ত বিনিয়োগ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
Sweden VS Tunisia
75'
Sweden
3 - 1
Tunisia
30' Alexander Isak
59' Viktor Gyökeres
43' Omar Rekik
World Cup