

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে ই-ওয়ালেট সেবা পরিচালনার জন্য বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেডের সহযোগী বা সাবসিডিয়ারি প্রতিষ্ঠান– নিও পিএসপি লিমিটেড'কে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১১ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ৫(৪) ধারা অনুযায়ী নির্দিষ্ট শর্ত সাপেক্ষে আজ মঙ্গলবার (১১ আগস্ট) প্রতিষ্ঠানটিকে এই লাইসেন্স প্রদান করা হয়েছে।
এই লাইসেন্সের ফলে নিও পিএসপি লিমিটেড প্রচলিত আইন, বিধিমালা ও কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত শর্তাবলী মেনে দেশজুড়ে পেমেন্ট বা অর্থ পরিশোধ সংক্রান্ত ডিজিটাল সেবা দিতে পারবে।
নিও পিএসপি যুক্ত হওয়ায় বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত পিএসপি বা ই-ওয়ালেট পরিচালনাকারী প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে ১০টিতে দাঁড়িয়েছে।
লাইসেন্সপ্রাপ্ত অপর ৯টি প্রতিষ্ঠান হলো– আইপে সিস্টেমস লিমিটেড, ডি মানি বাংলাদেশ লিমিটেড, রিকার্সন ফিনটেক লিমিটেড, গ্রিন অ্যান্ড রেড টেকনোলজিস লিমিটেড, প্রগতি সিস্টেমস লিমিটেড, এবিজি টেকনোলজিস লিমিটেড, ডিজিটাল পেমেন্টস লিমিটেড, সেবা ফিনটেক লিমিটেড এবং সমাধান সার্ভিসেস লিমিটেড।
ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিকাশ ও পরিধি বিস্তৃত করতে নন-ব্যাংকিং আর্থিক প্রযুক্তি (ফিনটেক) প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সেবায় যুক্ত করার যে উদ্যোগ বাংলাদেশ ব্যাংক বাস্তবায়ন করে আসছে, এটি তারই একটি অংশ।
লাইসেন্সের ফলে বাংলালিংকের সহযোগী প্রতিষ্ঠান নিও পিএসপি ভবিষ্যতে নিজস্ব ই-ওয়ালেট/ডিজিটাল পেমেন্ট সেবা চালু করতে পারবে। বিশেষজ্ঞরা মনে করেন, এতে বাংলালিংক গ্রাহকরা ভবিষ্যতে, মোবাইল থেকেই সহজে ডিজিটাল লেনদেন, টাকা পাঠানো ও গ্রহণের সুবিধা পেতে পারেন।
এছাড়াও বিল ও বিভিন্ন পেমেন্ট এবং বাংলালিংকের অন্যান্য ডিজিটাল সেবার সঙ্গে সমন্বিত সুবিধা পেতে পারেন।

