বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জবির নতুন প্রক্টর অধ্যাপক আজম খান

জবি প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১১:২৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন চিকিৎসার জন্য বিদেশে যাওয়ায় তাঁর অনুপস্থিতিতে প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আজম খান।

মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে এবং সিন্ডিকেটের অনুমোদনক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. মো. আজম খানকে প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, আগামী ১২ আগস্ট থেকে তাঁর এ দায়িত্ব কার্যকর হবে। দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী তিনি নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধ্যাপক ড. মো. আজম খান বর্তমানে অর্থনীতি বিভাগে শিক্ষকতা করছেন। প্রক্টরের অতিরিক্ত দায়িত্বে থাকাকালে তিনি বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রম তদারক করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন