

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাবনার আটঘরিয়ার কুমারগাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মিনি পেট্রোল পাম, তিনটি ওষুধের দোকান, ও একটি পিক্যাডেট স্কুলের দ্বিতীয় তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৩১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১১ই আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের কুমার গাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী একটি জেনারেটরের স্পাকিং থেকে আগুনের সূত্রপাত হয়।
আগুনে মোহাম্মদ তোরাব আলী ভূঁইয়ার মিনি পেট্রোল পামের প্রায় ১৫ লাখ টাকা, আয়নাল বিশ্বাসের একটি মুরগির ওষুধের দোকানে প্রায় ছয় লাখ টাকা, আবুল হোসেনের একটি ওষুধের দোকান ও একটি ভুষিমালের দোকান পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অন্যদিকে আগুনে মাতৃছায় তুই ক্যাডেট স্কুলের দ্বিতীয় তলাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আটঘরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোন হতাহত হয়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩১ লাখ টাকা।

