বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২ ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৫ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

টেকসই শিল্পায়ন ও স্থানীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সামাজিক অগ্রগতিতে অবদানের স্বীকৃতি হিসেবে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুটি সম্মাননা অর্জন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় সিরামিক টাইলস উৎপাদনকারী প্রতিষ্ঠান শেলটেক সিরামিকস লিমিটেড (এসসিএল)।

প্রতিষ্ঠানটি "ডিসেন্ট ওয়ার্ক এন্ড ইকোনোমিক গ্রোথ" ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি "মোস্ট সাসটেইনেবল রিয়েল এস্টেড কোম্পানি অব দ্যা ইয়ার- বিল্ডিং মেটারিয়ালস কোম্পানি" ক্যাটাগরিতে সম্মাননা স্মারক অর্জন করেছে।

ভোলায় অবস্থিত শেলটেক সিরামিকসের উৎপাদন কারখানাকে কেন্দ্র করে স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে টেকসই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার উদ্যোগ "Progress Through People: Transforming Bangladesh's Largest Island"-এর জন্য প্রতিষ্ঠানটি "ডিসেন্ট ওয়ার্ক এন্ড ইকোনোমিক গ্রোথ" ক্যাটাগরিতে বিজয়ী হয়।

এই অর্জন শেলটেক সিরামিকসের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সাফল্যকে মানুষের উন্নয়ন ও স্থানীয় জনগোষ্ঠীর অগ্রগতির সঙ্গে সমান গুরুত্ব দেওয়ার বিশ্বাসের প্রতিফলনকে সুনিশ্চিত করে। এছাড়া, "Crafting Tomorrow: Transforming Bangladesh's Largest Island" শীর্ষক প্রামাণ্যচিত্রের জন্য প্রতিষ্ঠানটি "মোস্ট সাসটেইনেবল রিয়েল এস্টেড কোম্পানি অব দ্যা ইয়ার- বিল্ডিং মেটারিয়ালস কোম্পানি" ক্যাটাগরিতে গতবছরের মতো এবারও সম্মাননা স্মারক লাভ করে। প্রামাণ্যচিত্রটিতে দায়িত্বশীল শিল্পায়নের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়নে শেলটেক সিরামিকসের অবদান তুলে ধরা হয়।

এই স্বীকৃতি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে শেলটেক সিরামিকসের দায়িত্বশীল উৎপাদন, কমিউনিটির উন্নয়ন এবং টেকসই প্রবৃদ্ধির ধারাবাহিক অঙ্গীকারকে আরও বেশি সুদৃঢ় করেছে। শেলটেক সিরামিকসের পক্ষে প্রতিষ্ঠানটির ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং)- সৈয়দ আলী আবদুল্লাহ জামি এ সম্মাননা গ্রহণ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন