রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
২০২৬-২৭ অর্থবছর

৪৩ খাতে রপ্তানিতে নগদ সহায়তা দেবে সরকার

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৬:১০ পিএম আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৬:১২ পিএম
এনপিবি গ্রাফিক্স।
expand
এনপিবি গ্রাফিক্স।

দেশের রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪৩টি খাতে রপ্তানির বিপরীতে নগদ সহায়তা (ক্যাশ ইনসেনটিভ) ও প্রণোদনা বহাল রেখেছে সরকার। এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ রবিবার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত জাহাজিকৃত পণ্যের ক্ষেত্রে নতুন এ প্রণোদনা হার কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তার আবেদন নির্ধারিত বহিরীক্ষা (অডিট) প্রতিষ্ঠানের মাধ্যমে যাচাই করে প্রচলিত সরকারি নির্দেশনা অনুযায়ী নিষ্পত্তি করতে হবে। এছাড়া এ সুবিধা প্রদানের ক্ষেত্রে বিদ্যমান সব শর্ত ও বিধান বহাল থাকবে।

উল্লেখযোগ্য প্রণোদনার হার

  • রপ্তানিমুখী দেশীয় বস্ত্র ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানিতে বিকল্প নগদ সহায়তা ১.৫০ শতাংশ।
  • ইউরো অঞ্চলে রপ্তানিকারকদের জন্য অতিরিক্ত বিশেষ সহায়তা ০.৫০ শতাংশ।
  • তৈরি পোশাক খাতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য অতিরিক্ত সহায়তা ৩ শতাংশ।
  • নতুন বাজারে (যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন ছাড়া) রপ্তানিতে ২ শতাংশ।
  • তৈরি পোশাক খাতে বিশেষ নগদ সহায়তা ০.৩০ শতাংশ।
  • বৈচিত্র্যপূর্ণ পাটপণ্য রপ্তানিতে ১০ শতাংশ, পাটজাত চূড়ান্ত পণ্যে ৫ শতাংশ এবং পাট সুতা (ইয়ার্ন ও টোয়াইন) রপ্তানিতে ৩ শতাংশ।
  • চামড়াজাত পণ্যে ১০ শতাংশ এবং হস্তশিল্পে ৬ শতাংশ প্রণোদনা বহাল রাখা হয়েছে।
  • কৃষিপণ্য, আলু, হাড়া ও কাঁকড়াসহ বিভিন্ন কৃষি ও মৎস্যজাত পণ্যে ১০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা দেওয়া হবে।
  • জাহাজ রপ্তানিতে ৬ শতাংশ এবং পার্টিকেল বোর্ডে ৮ শতাংশ প্রণোদনা থাকবে।
  • আসবাবপত্র, প্লাস্টিক, কাগজ, সিরামিক, রেজর, মোটরসাইকেল, ফার্মাসিউটিক্যালস, তথ্যপ্রযুক্তি (আইটি ও আইটিইএস), মেডিক্যাল যন্ত্রপাতি, সোলার ফটোভোল্টাইক মডিউল, কেবল, গ্যালভানাইজড স্টিল শিটসহ বিভিন্ন শিল্পপণ্যে ৫ থেকে ৮ শতাংশ পর্যন্ত প্রণোদনা নির্ধারণ করা হয়েছে।
  • সফটওয়্যার, আইটিইএস ও হার্ডওয়্যার রপ্তানিতে ৬ শতাংশ এবং ব্যক্তি পর্যায়ের ফ্রিল্যান্সারদের রপ্তানি আয়ে ২.৫০ শতাংশ নগদ সহায়তা দেওয়া হবে।

বিশেষ অঞ্চলভিত্তিক সুবিধা

বন্ডেড এলাকার বাইরে অবস্থিত এবং বেপজা, বেজা ও হাইটেক পার্কে থাকা প্রতিষ্ঠানের জন্যও পৃথক রপ্তানি ভর্তুকি বহাল রাখা হয়েছে। শর্তসাপেক্ষে এসব প্রতিষ্ঠানের জন্য ২ শতাংশ পর্যন্ত অতিরিক্ত সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, এ নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। নতুন হার কার্যকরের মাধ্যমে প্রচলিত রপ্তানি সহায়তা কাঠামো অব্যাহত রেখে দেশের রপ্তানি প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্য নিয়েছে সরকার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Norway
Scheduled
06 Jul, 02:00 AM
VS
World Cup