বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৩:৩১ পিএম
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রস্তাব উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: ভিডিও থেকে নেয়া
expand
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রস্তাব উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: ভিডিও থেকে নেয়া

‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উত্থাপন করেন তিনি। প্রস্তাবিত এই বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। একই সঙ্গে এটি বাংলাদেশের ৫৫তম জাতীয় বাজেট এবং বর্তমান সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট।

এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের একটি বিশেষ সভায় বাজেটের অনুমোদন দেওয়া হয়। জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত ওই সভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা শেষে তা চূড়ান্ত অনুমোদন পায়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, সংসদে বাজেট উপস্থাপনের আগে প্রচলিত সাংবিধানিক ও প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন