রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের আগে চাঙা বৈদেশিক মুদ্রার রিজার্ভ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৬, ১২:২৩ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহার আগে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দুই দিনের ব্যবধানে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে।

শনিবার (২৩ মে) রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৩ মে পর্যন্ত দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৫৬৯ দশমিক ৩৮ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ৩৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী, একই সময়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৯ দশমিক ৯১ বিলিয়ন ডলারে।

এর আগে ২১ মে দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল প্রায় ২৯ দশমিক ৮৮ বিলিয়ন ডলার।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, স্বল্প সময়ের মধ্যে রিজার্ভ বাড়ার এ ধারা দেশের বৈদেশিক লেনদেন পরিস্থিতির জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করছে। বিশেষ করে কোরবানির ঈদকে সামনে রেখে রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় বৃদ্ধির প্রভাব রিজার্ভে পড়তে শুরু করেছে বলে মনে করছেন তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন