

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এখন থেকে চাইলেই কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না। যেসব ব্যাংকের মূলধন ২ হাজার কোটি টাকা নয় সেসব ব্যাংক লভ্যাংশ হিসেবে শেয়ার দিতে পারবে। নগদ লভ্যাংশ দিতে ২ হাজার কোটি টাকা মূলধন থাকা লাগবে ব্যাংকগুলোর। বছর শেষে বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দিতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।
শনিবার (২৩ মে) বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ বিষয়ে সিদ্ধান্ত দিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলছে, পরিশোধিত মূলধন ২ হাজার কোটি টাকার কম থাকলে কোনো প্রকার নগদ লভ্যাংশ দিতে পারবে না ব্যাংক।
চলতি বছর শেষে অর্থাৎ ২০২৬ সালের হিসাব বছরের আর্থিক প্রতিবেদনের উপর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
নতুন এ সিদ্ধান্তে আগামি বছরে পরিশোধিত মূলধন ২ হাজার কোটি টাকার নিচে থাকা ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না।
একই সার্কুলারে বলা হয়, ব্যাংকগুলোর ঘোষিত লভাংশের মধ্যে সরবোচ্চ ৫০ শতাংশ নগদ আকারে দিতে পারবে।
এর আগে গত বছরের মার্চে এক সার্কুলার দিয়ে কেন্দ্রীয় ব্যাংক লভ্যাংশ দেয়ার হার নির্ধরন করে দেয়। এতে মূলধন পর্যাপ্ততা, খেলাপির হার, নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণের হারকে বিবেচনায় নেয়া হয়।
