সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যেসব এলাকায় আজ ব্যাংক খোলা থাকবে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৭:৫৬ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ঈদুল আজহা উপলক্ষে লেনদেন সহজ করতে শনিবার (২৩ মে) ব্যাংক খোলা থাকছে। পরদিন ২৪ মে রোববারও ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চলবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানায়, ঈদুল আজহার আগে আর্থিক লেনদেন ও তৈরি পোশাক শ্রমিকদের বেতন পরিশোধ সহজ করতে দেশের সব ব্যাংকের শাখা ও উপশাখা আগামী ২৩ ও ২৪ মে নিয়মিত ব্যাংকিং সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

তবে ২৫-৩১ মে পর্যন্ত ব্যাংকগুলো ঈদের ছুটিতে বন্ধ থাকবে। সরকারের ঈদুল আজহা সংক্রান্ত ছুটির ঘোষণার পর এ নির্দেশনা জারি করা হয়।

শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা সহজভাবে পরিশোধ নিশ্চিত করতে ঢাকা, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোতে ২৫ ও ২৬ মে সীমিত কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলার অনুযায়ী, এসব শাখা সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে। তবে গ্রাহক লেনদেন করতে পারবেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো ঈদের ছুটিতেও সীমিত পরিসরে কার্যক্রম চালু রাখবে, তবে ঈদের দিন এ কার্যক্রম বন্ধ থাকবে।

এ ছাড়া ছুটির সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যমান নিয়ম অনুযায়ী ভাতা পাবেন বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup