

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নেপাল ও তিব্বত সীমান্তে ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাড বা হড়পা বানের থাবা থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী মানসী পারেখ। সম্প্রতি সদগুরুর 'কৈলাস-মানস সরোবর' যাত্রায় অংশ নিতে তিনি চীনে গিয়েছেন।
গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) তিব্বতের গিরং বন্দর এলাকায় এই দুর্যোগের সৃষ্টি হয়, যেখানে ঠিক সেই সকালেই তার অবস্থান করার কথা ছিল।
গিরং বন্দরের জলমগ্ন ও ধ্বংসস্তূপের ভয়াবহ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে মানসী জানান, তিনি সম্পূর্ণ সুরক্ষিত আছেন। মাত্র পাঁচ দিন আগের একটি ভিডিও শেয়ার করে স্মৃতিচারণ করে তিনি লেখেন, কিছুদিন আগেই যেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল, চোখের সামনে সেই চেনা জায়গাটি এখন পুরো পানির নিচে তলিয়ে গেছে।
পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে অভিনেত্রী জানান, জীবন সত্যিই বড় অনিশ্চিত। তবে এই আকস্মিক দুর্যোগে যাদের ক্ষতি হয়েছে, তাদের কথা ভেবে তিনি গভীর শোক প্রকাশ করেন।
ইশা ফাউন্ডেশনের মাধ্যমে তার দেশে ফেরার বন্দোবস্ত করা হচ্ছে এবং সেখানে আটকে থাকা মানুষদের উদ্ধারেও কাজ চলছে বলে জানান তিনি। একই সাথে দুর্গত মানুষদের দ্রুত সুস্থতা ও সুরক্ষার জন্য ভক্তদের কাছে প্রার্থনার আবেদন জানিয়েছেন মানসী।
মূলত বুধবার নেপাল ও তিব্বত সীমান্তে আকস্মিক এই বানের ফলে নেপালের রাসুয়া ও তিব্বতের গিরং অঞ্চলের বহু গ্রাম পানির নিচে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে।


