শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাল-ডালসহ যেসব নিত্যপণ্যে বাড়তি করের প্রস্তাব

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০২:৫১ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

কঠিন অর্থনৈতিক সংকটের মধ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট তৈরি করছে সরকার। বাজেটে নিত্যপণ্যে বাড়তি কর আদায়ের পরিকল্পনা করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর ধান, চাল, গম, ডাল, আলু. পেঁয়াজসহ প্রায় সব ধরনের নিত্যপণ্য, অন্যান্য নিত্যব্যবহার্য জিনিসপত্র, ব্যাটারিচালিত রিকশা, মোটরসাইকেল চালানো, মোবাইল ফোন ব্যবহারসহ আরো অসংখ্য খাতে বাড়তি কর বসানোর প্রস্তাব তৈরি করেছে।

জানা যায়, আসছে বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সরকারের অন্যতম লক্ষ্য হলেও ঠিকই করের বোঝা চাপিয়ে দেওয়ার আয়োজন করেছে এনবিআর। আর তা করতে গিয়ে নিত্যপণ্যেই বসানো হচ্ছে বাড়তি কর। বাজেটে নিত্যপণ্যের স্থানীয় ঋণপত্রের কমিশনের উৎস কর বাড়িয়ে দ্বিগুণ করা হচ্ছে।

বিশেষ করে ধান, ধানের কুড়া, চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, মটরশুঁটি, ছোলা, মসুর ডাল, আদা, হলুদ, শুকনা মরিচ, ডাল, ভুট্টা, আটা, মোটা আটা, লবণ, চিনি, ভোজ্যতেল, কালো গোলমরিচ, দারুচিনি, বাদাম, লবঙ্গ, খেজুর, ক্যাসিয়া পাতা, কম্পিউটার ও কম্পিউটারের যন্ত্রাংশ এবং সব ধরনের ফল ক্রয়ের জন্য স্থানীয় ঋণপত্রের কমিশনের ওপর উৎস কর ০.৫০ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করা হচ্ছে।

এদিকে বাজেটে বাড়তি করের বোঝা সাধারণ মানুষের ঘাড়ে না চাপানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বাজেট প্রণয়নে যুক্ত কর্মকর্তাদের সঙ্গে দিনভর বৈঠকে এসব নির্দেশনা দিয়েছেন বলে বৈঠক সূত্র তা নিশ্চিত করেছে। বরং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ব্যবসা-বাণিজ্য সহায়ক বাজেট করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup