শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৯:৪৭ এএম
স্বর্ণের গয়না
expand
স্বর্ণের গয়না

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভরিতে ৭,৬৯৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬,৯২৭ টাকায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমার ফলে নতুন দাম কার্যকর করা হয়েছে। নতুন মূল্য বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে প্রযোজ্য হবে।

নতুন দামের ভিত্তিতে বাজারে প্রতি ভরিতে স্বর্ণের দাম: ২২ ক্যারেট: ২ লাখ ৫৪,৬২৫ টাকা,২১ ক্যারেট: ২ লাখ ৪৬,৯২৭ টাকা,১৮ ক্যারেট: ২ লাখ ২,০২০ টাকা,সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৪,৫২১ টাকা।

এর আগে, সকালেই বাজুস দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল। তখন ভরিতে ৭,৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৪,৬২৫ টাকায়।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৪৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ২৬ দফায় এবং কমানো হয়েছে ১৯ দফায়।

উল্লেখ্য, ২০২৫ সালে দেশে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি ও ২৯ বার দাম কমানো হয়েছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন