শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত: দেখে নিন সময়সূচি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৯:২৭ এএম
ঈদের জামাত আদায় করছেন ধর্ম প্রাণ মানুষেরা। ফাইল ছবি
expand
ঈদের জামাত আদায় করছেন ধর্ম প্রাণ মানুষেরা। ফাইল ছবি

বাংলাদেশের আকাশে গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ১৪৪৭ হিজরি সনে পালিত হচ্ছে ৩০টি রমজান।

এতে আগামীকাল শনিবার (২১ মার্চ) সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

ঈদের আনন্দঘন মুহূর্তকে সামনে রেখে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ বিভিন্ন স্থানে ঈদের জামাতের সময়সূচি চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রধান ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহের জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

তার বিকল্প হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতগুলো শুরু হবে সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা ও সকাল ১০টা ৪৫ মিনিটে।

প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান।

দ্বিতীয় জামাতে ইমাম থাকবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন।

চতুর্থ জামাতে ইমামের দায়িত্ব পালন করবেন ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী। পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।

সব জামাতের জন্য বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম।

এছাড়া রাজধানীর বড় বড় ঈদের জামায়ত সমূহ

সংসদ ভবন ও ডিএনসিসির জামাত

সংসদ ভবন : দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় জামাত শুরু হবে (নারীদের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে)।

আগারগাঁও : পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজনে সকাল ৮টায় জামাত শুরু হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান

ঢাবি কেন্দ্রীয় মসজিদ : প্রথম জামাত শুরু সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল ৯টায়।

সলিমুল্লাহ মুসলিম হল ও ড. মুহম্মদ শহীদুল্লাহ হল: সকাল ৮টায়।

সরকারি তিতুমীর কলেজ মাঠ : সকাল ৮টায়।

বসুন্ধরা আবাসিক এলাকায় ১৭টি জামাত

বসুন্ধরা আবাসিক এলাকায় মারকাজুল ফিকরিল ইসলামীতে (বড় মসজিদ) সকাল সাড়ে ৬টায় প্রথম জামাত শুরু হবে। এরপর জি ব্লক, এফ ব্লক, আই ব্লক ও এন ব্লকসহ বিভিন্ন মসজিদে সকাল ৯টা পর্যন্ত পর্যায়ক্রমে ১৭টি জামাত হবে।

মারকাজুল ফিকরিল ইসলামী (বড় মসজিদ): সকাল ৬টা ৩০ মিনিট।

উম্মে কুলসুম জামে মসজিদ (সি ব্লক): সকাল ৬টা ৪৫ মিনিট (পৌনে ৭টা)।

এফ ব্লক জামে মসজিদ: সকাল ৭টা।

বায়তুল জান্নাত জামে মসজিদ (জি ব্লক): সকাল ৭টা ১৫ মিনিট (সোয়া ৭টা)।

বায়তুল আবরার জামে মসজিদ (এম ব্লক) : সকাল ৭টা ৩০ মিনিট (সাড়ে ৭টা)।

এল ব্লক জামে মসজিদ: সকাল ৭টা ৩০ মিনিট (সাড়ে ৭টা)।

বায়তুর রহমান জামে মসজিদ (এল ব্লক): সকাল ৭টা ৩০ মিনিট (সাড়ে ৭টা)।

বাইতুল কারীম জামে মসজিদ (এল ব্লক): সকাল ৭টা ৪৫ মিনিট (পৌনে ৮টা)।

জান্নাতুল মাজিদ জামে মসজিদ (এল ব্লক): সকাল ৭টা ৪৫ মিনিট (পৌনে ৮টা)।

নূর এ মদিনা মসজিদ (এম ব্লক): সকাল ৭টা ৪৫ মিনিট (পৌনে ৮টা)।

মদিনাতুল উলুম (কে ব্লক): সকাল ৮টা।

আল আকসা জামে মসজিদ (আই ব্লক): সকাল ৮টা।

বাইতুস সালাম জামে মসজিদ (এল ব্লক): সকাল ৮টা।

এসবিজি করপোরেট জামে মসজিদ (আই ব্লক): সকাল ৮টা ১৫ মিনিট (সোয়া ৮টা)।

বায়তুস সোবহান জামে মসজিদ (আই ব্লক): সকাল ৮টা ১৫ মিনিট (সোয়া ৮টা)।

জে ব্লক জামে মসজিদ: সকাল ৮টা ৩০ মিনিট (সাড়ে ৮টা)।

ফকিহুল মিল্লাত জামে মসজিদ (এন ব্লক): সকাল ৯টা।

সকাল ৭টার জামাত

পুরাতন ঢাকার লক্ষ্মীবাজারস্থ মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামে মসজিদ।

খানকা আবুলাইয়া সাত রওজা, ঢাকা।

সকাল সাড়ে ৭টার জামাত

গেণ্ডারিয়া ঈদ কমিটির ধূপখোলা ময়দান (ইস্ট এন্ড ক্লাব মাঠ)।

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ।

দক্ষিণ মুগদা রসুলবাদ জামে মসজিদ, ঢাকা।

সকাল ৮টার জামাত

জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসা জামে মসজিদ।

পুরান ঢাকার লক্ষ্মীবাজার নূরানী জামে মসজিদ।

মসজিদে বেলাল (রাদি.), গেণ্ডারিয়া।

মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদ (সরকারি তিতুমীর কলেজ মাঠ)।

ঢাকার মান্ডা সোনা মিয়া রোডস্থ বাইতুন নূর জামে মসজিদ।

খানকা আবুলাইয়া সাত রওজা, ঢাকা।

লালবাগ মুন্সী মিয়া জান জামে মসজিদ।

সকাল সাড়ে ৮টার জামাত

নারিন্দা মুশুরিখোলা দরবার জামে মসজিদ।

দক্ষিণ মুগদা রসুলবাদ জামে মসজিদ (দ্বিতীয় জামাত)।

ঢাকার জুরাইন বাইতুল জলিল জামে মসজিদ।

অন্যান্য এলাকা

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে উত্তর যাত্রাবাড়ী, খিলগাঁও, মাদারটেক, ভাসানটেক, মোহাম্মদপুর, মিরপুর সাড়ে ১১, শান্তিনগর, ডুমনি ও পাতিরাসহ বিভিন্ন এলাকায় স্থানীয়ভাবে নির্ধারিত সময় অনুযায়ী ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন