বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের রিজার্ভ ছাড়াল ৩৪ বিলিয়ন ডলার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪১ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজনৈতিক অস্থিরতার দীর্ঘ দিন শেষ। প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হয়ে গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোট। তবে শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, অর্থনীতিতেও এসেছে গুরুত্বপূর্ণ সুখবর।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ৩৪.৫৪ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৯.৮৬ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, প্রবাসী আয়ের ধারাবাহিক বৃদ্ধি এবং বৈধ চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্সের প্রবাহ রিজার্ভকে শক্তিশালী করেছে। এছাড়া আমদানি ব্যয় নিয়ন্ত্রণে থাকা এবং রপ্তানি আয় স্থিতিশীল থাকাও এই বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩১৭ কোটি ডলার। ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এসেছে আরও ১৮০ কোটি ৭০ লাখ ডলার। ব্যাংকগুলোতে ডলারের উদ্বৃত্ত দেখা দেয়ায় কেন্দ্রীয় ব্যাংক বাজারে ভারসাম্য রক্ষার জন্য বাণিজ্যিক ব্যাংক থেকে প্রয়োজনমতো ডলার কিনছে। চলতি অর্থবছরে (২০২৫-২৬) এখন পর্যন্ত এই পরিমাণ দাঁড়িয়েছে ৪.৯০ বিলিয়ন ডলারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Curaçao VS Ivory Coast
Scheduled
26 Jun, 02:00 AM
VS
World Cup