মঙ্গলবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

এলপি গ্যাসের ওপর ভ্যাট কমিয়ে প্রজ্ঞাপন জারি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহ স্বাভাবিক রাখতে স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে প্রদেয় ভ্যাট কিছুটা হ্রাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে এ পণ্যের আমদানি পর্যায়ে থাকা আগাম কর তুলে দিয়ে এর পরিবর্তে সাড়ে ৭ শতাংশ ভ্যাট বসিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুটি ভিন্ন প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

এলপিজি অপারেটরস আসোসিয়েশন অব বাংলাদেশের (এলওএবি) আবেদন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশ অনুসারে সরকার এ প্রজ্ঞাপন জারি করেছে।

আমদানি পর্যায়ে সাড়ে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ পূর্বক স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করায় এলপিজি আমদানির ওপর স্থানীয় উৎপাদন ও বিক্রয় পর্যায়ে যে মূল্য সংযোজিত হয় তার ওপর কোন ভ্যাট কার্যকর রইলো না। প্রজ্ঞাপন দুটি কার্যকরের তারিখ হতে এলপি গ্যাস ক্রয়ের ক্ষেত্রে পূর্বের তুলনায় ভোক্তা সাধারণের ওপর প্রায় ২০ শতাংশ মূসকভার হ্রাস পাবে।

এনবিআর বলছে, এলপিজি অপারেটরস আসোসিয়েশন অব বাংলাদেশের আবেদন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশ অনুসারে সরকার দুটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে সাড়ে ৭ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করেছে।

এর আগে এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম দ্বিগুণের সরকারি মূল্যের প্রায় দ্বিগুণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে গত ৫ ফেব্রুয়ারি এ অব্যাহতির প্রস্তাবে অনুমোদন দিয়েছিল উপদেষ্টা পরিষদ।

বিদ্যমান ব্যবস্থায় এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে সাড়ে ৭ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর পরিশোধ করতে হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X