শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৯ ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সাথে রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে চুক্তির প্রস্তুতি 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৫ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

আগামী ৯ ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে চুক্তি হবার প্রস্তুতি নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

ট্যারিফ হার ২০% এর কম হতে পারে, তবে এর বেশি হবার কথা নয় বলে মনে করেন বানিজ্য সচিব মাহবুবুর রহমান।

রোববার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমেরিকার সাথে বিমান ক্রয়ের বিষয় আলোচনা চলছে তবে যুদ্ধ বিমান এই ইস্যুতে আসবে না।

তিনি আরও বলেন, ভারতের সাথে ইইউ এর এফটিএ নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হবার কোন কারণ নাই। তৈরি পোশাক নিয়ে ভারতকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে না বাণিজ্য মন্ত্রণালয়। জাপান-সাউথ কোরিয়া সাথে এফটিএ চূড়ান্ত।

৬ তারিখ জাপানের সাথে চুক্তি সাক্ষর হতে পারে। আর আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখতেও বানিজ্য মন্ত্রনালযের নানা উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন