বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় দলের নতুন কেন্দ্রীয় চুক্তিতে থেকে বাদ ‘এ প্লাস’ ক্যাটাগরি

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩১ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ড
expand
বাংলাদেশ ক্রিকেট বোর্ড

নতুন বছরে জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা নিয়ে প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়েছে।

এবার সব ফরম্যাটেই কেন্দ্রীয় চুক্তি তালিকা থেকে ‘এ প্লাস’ ক্যাটাগরি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খবর ক্রিকবাজের।

এক প্রতিবেদনে ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, সব সংস্করণে নিয়মিত খেলেন- এমন ক্রিকেটারের অভাবের কারণে ২০২৬ সালের প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে ‘এ প্লাস’ ক্যাটাগরি বাদ দেওয়ার পথে যাচ্ছে বোর্ড। নতুন এই চুক্তিতে মোট ২৭ জন ক্রিকেটারের নাম থাকার সম্ভাবনা রয়েছে।

২০২৫ সালে বিসিবি কেন্দ্রীয় চুক্তির কাঠামোতে পরিবর্তন আনে। তখন টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিভিত্তিক গ্রেডিং বাদ দিয়ে পাঁচটি ক্যাটাগরি চালু করা হয়। সেগুলো হলো এ প্লাস, এ, বি, সি ও ডি।

বিসিবির উন্নয়ন বিভাগের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা এক কর্মকর্তা শনিবার বলেন, ‘এ বছর কেন্দ্রীয় চুক্তিতে কোনো এ প্লাস ক্যাটাগরি রাখা হচ্ছে না।

এই মুহূর্তে আমাদের কোনো ক্রিকেটারই তিনটি ফরম্যাটে নিয়মিত খেলছে না। এটি এ প্লাস ক্যাটাগরিতে থাকার একটি শর্ত ছিল। আমরা ২৭ জন ক্রিকেটারের তালিকা করেছি। এখন বোর্ডের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছি।’

জানা গেছে, আগের তালিকায় থাকা ২১ ক্রিকেটার নতুন তালিকায় জয়গা ধরে রেখেছেন। এর বাইরে নতুন করে ৬জন ক্রিকেটার তালিকায় যুক্ত হতে যাচ্ছেন। তবে ২০২৫ সালে ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় চুক্তিতে থাকা মাহমুদুল্লাহ নতুন তালিকায় নেই। তিনি সব ফরম্যাট থেকে অবসর নিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup