বুধবার
২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৬, ১১:৪১ এএম
দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সাথে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যু
expand
দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সাথে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যু

দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সাথে ধাক্কা লেগে ঋত্বিক (২৫) ও আশিক (২৫) নামের দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ মে) সকাল ৬টায় ঠাকুরগাঁও সদেরর গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

পুলিশ জানায়, সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রুতগতিতে শহরের দিকে যাচ্ছিলেন।

পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় একটি মোড় অতিক্রম করার সময় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা ডিভাইডারের সঙ্গে সজোরে ধাক্কা খায়, পরে ঘটনাস্থলেই ঋত্বিক নিহত হন।

এ সময় গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন জানান, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় অপর ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন