শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের বৈঠক

প্রকাশ : ২০ মে ২০২৬, ১০:০৫ এএম
মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের বৈঠক
expand
মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের বৈঠক

মরক্কোর শিল্প ও বাণিজ্যমন্ত্রী রিয়াদ মেজ্জুর এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ব্যবসা, কর্মসংস্থান ও দক্ষতা বিষয়ক মন্ত্রী ইউনুস সেক্কুরির সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রাবাতের স্থানীয় সময় মঙ্গলবার (১৯ মে) মরক্কোর দুই মন্ত্রীর সঙ্গে দেশটিতে বৈঠক করেন প্রতিমন্ত্রী।

শিল্প ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের উন্নত বিনিয়োগ পরিবেশ তুলে ধরে ব্যবসায়ী প্রতিনিধিদলকে বিনিয়োগের প্রস্তাব দেন প্রতিমন্ত্রী। জবাবে মরক্কোর শিল্পমন্ত্রী ২০২৬ সালের শেষ নাগাদ বাংলাদেশে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল পাঠানোর আগ্রহ প্রকাশ করেন।

কৃষিখাতে সহযোগিতার বিষয়েও গুরুত্ব দেন দুই দেশের প্রতিনিধিরা। প্রতিমন্ত্রী বাংলাদেশে ফসফেট সরবরাহ আরও নির্ভরযোগ্য করতে সরকার-টু-সরকার সহযোগিতা জোরদারের আহ্বান জানান। পাশাপাশি মরক্কোর বাজারে পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের প্রসারে বাংলাদেশের আগ্রহের কথাও তুলে ধরেন।

একইদিনে মরক্কোর অর্থনৈতিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ব্যবসা, কর্মসংস্থান ও দক্ষতা বিষয়ক মন্ত্রীর সঙ্গে হওয়া বৈঠক কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি প্রশিক্ষণ, নারী ও যুব ক্ষমতায়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফাইজুন্নেসা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) আবদুর রউফ মণ্ডল।

বর্তমানে শামা ওবায়েদ মরক্কো সফরে রয়েছেন। তিনি বুধবার (২০ মে) রাবাতে অনুষ্ঠিতব্য ফরাসি ভাষী পরিবেশে শান্তিরক্ষাবিষয়ক দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নেবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup