

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল জেলা হ্যাপি মাঠ স্মৃতিচত্বরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যদিয়ে শহিদদের স্মরণ করা হয়।
এ সময় শহিদদের প্রতি শ্রদ্ধা জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক। পরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “বর্তমান সরকার অনিয়ম দূর করে নিয়মতান্ত্রিক ভাবে সকল ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু করেছে। জুলাইয়ের শহীদরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে আত্মত্যাগ করেছেন, সেই গণতন্ত্র যেন কোনো ভাবেই বাধাগ্রস্ত না হয়। এ লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে কাজ করতে হবে।
আলোচনা সভায় জুলাই আন্দোলনে শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয় এবং তাঁদের আদর্শ ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এছাড়াও মাদকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে টাঙ্গাইলে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনকে নির্দেশ প্রদান করা হয়। মাদকের বিরুদ্ধে টাঙ্গাইলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়।