শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের পোল্ট্রি শিল্পের উন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৭:৪০ পিএম আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৭:৪৩ পিএম
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
expand
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

টাঙ্গাইলে প্রান্তিক খামারি, দুস্থ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মাঝে ১০টি মহিষ ও ১০০টি ছাগল বিতরণ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার (৪ জুলাই) বিকেলে টাঙ্গাইল শহরের নবনির্মিত জেলা প্রাণিসম্পদ দপ্তরের ভবন উদ্বোধনের পর তিনি এসব মহিষ ও ছাগল বিতরণ করেন।

প্রতিমন্ত্রী জানান, ১০ জন প্রান্তিক উদ্যোক্তাকে ১০টি মহিষ এবং ৫০ জন দুস্থ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যকে ১০০টি ছাগল দেওয়া হয়েছে। প্রতিটি ছাগলের সঙ্গে ৫০ কেজি করে খাদ্যও দেওয়া হয়েছে। তিনি বলেন, এ সহায়তার মাধ্যমে প্রান্তিক খামারিরা লাভবান হবেন এবং অসহায় পরিবারগুলো স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, দেশের পোল্ট্রি শিল্পের উন্নয়নে সরকার কাজ করছে। খামারিদের সঙ্গে আলোচনা করে এ খাতের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মহিষ ও ছাগল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে জানান, নিজেদের সামর্থ্যে এসব পশু কেনা সম্ভব ছিল না। সরকারি এই সহায়তা তাদের স্বাবলম্বী হওয়ার পথকে সহজ করবে।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, পুলিশ সুপার শামসুল আলম সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হেলাল উদ্দিন খানসহ প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Canada VS Morocco
2'
0 - 0
World Cup