বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ঈদযাত্রা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কি‌লো‌মিটার যানজট, ভোগান্তি 

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৯:১৮ এএম
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের চিত্র
expand
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের চিত্র

অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ২৩ কিলোমিটার এলাকায় যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এতে মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের খুব কষ্ট হচ্ছে।

সোমবার (২৫ মে) দিবাগত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে সদর উপজেলার রাবনা পর্যন্ত থেমে যানজটের সৃষ্টি হ‌য়।

গাজীপুরের মৌচাক থেকে আসা পাবনাগামী মোতালেব মিয়া বলেন, ভোর রাতে বাস না পেয়ে ট্রাকে উঠেছি। দেড় ঘন্টার সড়ক আসতে সময় লেগেছে প্রায় সাড়ে ৩ ঘন্টা। মহাসড়কের পৌলিতে এসেও আটকে আছি।

নারী যাত্রী নিলুফা বেগম বলেন, আমি পাবনা যাবো। টাঙ্গাইলের ঘারিন্দার পর থেকে থেমে থেমে যানজট। একটু যায়, আবার আটকে যায়। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে।

যুবক মনোয়ার মিয়া বলেন, কোন বাসেই আসন ফাঁকা নেই। দাঁড়ানোর জায়গাও নেই। বাধ্য হয়ে তিন গুণ বেশি ভাড়া দিয়ে ট্রাকে যাচ্ছি। এখানেও যানজটে কষ্ট হচ্ছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, রাতে বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপে একটু জটলা রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে স্বাভাবিক হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Argentina
Scheduled
16 Jul, 01:00 AM
VS
World Cup