

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে মহড়াটি শুরু হয়।
মহড়াটি শহরের সার্কিট হাউস থেকে বের হয়ে টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করে পুনরায় সার্কিট হাউসে এসে শেষ হয়।
এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় টহল ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
মহড়ায় নেতৃত্ব দেন টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী অফিসার মো. শাহিন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজওয়ান, সেনাবাহিনীর ক্যাপ্টেন রেদওয়ান, টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিনসহ বিজিবির সদস্যরা।
সংশ্লিষ্টরা জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জনমনে নিরাপত্তা নিশ্চিত করতেই এই যৌথ মহড়া পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
মন্তব্য করুন
