সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাপুরে ড্রাম ট্রাকের চাপায় নারীর মৃত্যু

‎মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০১:১৯ পিএম
ঘাতক ড্রাম ট্রাক
expand
ঘাতক ড্রাম ট্রাক

‎টাঙ্গাইলের মির্জাপুরে ড্রাম ট্রাকের চাপায় অজ্ঞাত নারীর (৫০) মৃত্যু হয়েছে।

‎শুক্রবার (৯ জানুয়ারি) সকাল আনুমানিক ৮ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

‎পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা অজ্ঞাত নারীকে একটি ড্রাম ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তিনি ভিক্ষুক ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেন।

‎গোড়াই হাইওয়ে থানার ওসি সোহেল সরোয়ার বলেন, ড্রাম ট্রাকের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত হয়েছে। ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup