মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১২:৩৭ পিএম আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১২:৫৩ পিএম
সংগৃহীত
expand
সংগৃহীত

সিরাজগঞ্জে সিল্কসিটি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটে যমুনা সেতুর পশ্চিমপাড় শহীদ এম মনসুর আলী স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

শহীদ এম মনসুর আলী স্টেশনের বুকিং সহকারী হাফিজুর রহমান বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়।

এ ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ অবস্থায় ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর ট্রেনটি যমুনা সেতুর পশ্চিমপাড় সয়দাবাদ স্টেশনে আটকা পড়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পিডব্লিওআই) আহসানুর রহমান বলেন, পাবনার ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন আসার জন্য সংবাদ দেওয়া হয়েছে। সেটি আসার পর লাইনটি সচল করা সম্ভব হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন