মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ছাত্রলীগই ইসলামী ছাত্রশিবির’

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৭:২৪ এএম
শেখ তানভীর বারী হামিম। ছবি: সংগৃহীত
expand
শেখ তানভীর বারী হামিম। ছবি: সংগৃহীত

‘ছাত্রলীগই ইসলামী ছাত্রশিবির’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ২০২৫-এর ডাকসু জিএস শেখ তানভীর বারী হামিম।

সোমবার (৩ আগস্ট) দিবাগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বেরোবিতে ইসলামী ছাত্রশিবির এর সন্ত্রাসী হামলা চলমান। ওরা ছাত্রলীগের দ্বারা প্রশিক্ষিত, বারংবার প্রমাণ দিচ্ছে ।’

এর আগে গতকাল রাতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে স্বাধীনতা স্মারক মাঠে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক একটি প্রদর্শনীর আয়োজন করা হলে ছাত্রদল কর্মীরা তাতে বাধা দেয়। এতে দুপক্ষের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি থেকে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয় এবং উভয়পক্ষের মাঝে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও দ্বিতীয় দফায় আবারও শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া৷

দুই দফার এই পরস্পর হামলায় এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে সূত্রে জানানো হয়েছে।

‎এ বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান বলেন, যারা মারামারির পেছনে জড়িত, তাদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে খুব শিগগির ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন