

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগকারী গ্রাহকদের ‘হুমকি’ না দিয়ে অভিযোগের জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির সাবেক নেত্রী ড. তাসনিম জারা।
তিনি বলেন, ‘মানুষ মুখ খুললেই চুপ করিয়ে দেওয়ার এই স্বভাবতা থেকে সরে আসুন। আপনারা জমিদার না, জনগণের সেবক। সেবাটাই আদব করুন।’
সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
তিনি দাবি করেন, সাম্প্রতিক সময়ে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ বেড়েছে এবং বিভিন্ন এলাকার অনেক ভুক্তভোগী তার সঙ্গে যোগাযোগ করছেন। এ অবস্থায় অভিযোগকারীদের ভয়ভীতি না দেখিয়ে স্বচ্ছ তদন্তের মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানান তিনি।
ড. তাসনিম জারা আরও বলেন, ‘ক্ষমতা থেকে হুমকি প্রত্যাহার করুন, গণশুনানি করুন। গ্রাহকের মুখোমুখি বসুন। বিল কেন বেশি এসেছে, সেই জবাব দিন। হুমকি তারাই দেয়, যাদের জবাব নেই।’
এর আগে একই দিন বিদ্যুৎ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যক্তি বা গোষ্ঠী বিশেষের পক্ষ থেকে অপপ্রচার চালানো হচ্ছে। বিভাগটির দাবি, এ-সংক্রান্ত সব অভিযোগ ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমাধান করেছে।
বিদ্যুৎ বিভাগ আরও জানায়, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রমাণ ছাড়া মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।