রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকের পা কেটে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৮ পিএম আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৪:০৩ পিএম
স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার ও বহিস্কার দাবিতে আমরণ অনশণ
expand
স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার ও বহিস্কার দাবিতে আমরণ অনশণ

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকা'র সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলা, তার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালাগালি এবং তাদের ছেলে শাফিন আহমেদ জিসানকে তুলে নিয়ে হত্যার হুমকিদাতা সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিতে আমরণ আনশন চলছে।

পরিবারের আয়োজনে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ পৌরশহরের বাজার স্টেশন চতৃরে এই অনশন কর্মসূচি চলছে।

সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার স্ত্রী শাপলা আহম্মেদ অভিযোগ করে বলেন, গত রোববার (২৬ জুলাই) রাতে ফোন দিয়ে তার ছেলে শাফিন আহম্মেদ জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানু।

একই সঙ্গে তাকে উদ্দেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও তার স্বামী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলার হুমকি দেওয়া হয়েছে যা একজন মা, স্ত্রী ও নারী হিসেবে তার সম্মানহানির শামিল বলে দাবি করেন তিনি।

এসব হুমকির প্রতিবাদ ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুর বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিতে অনশন চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank