শুক্রবার
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৩ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) জানিয়েছে গাছের অতিরিক্ত শাখা প্রশাখা কর্তন এবং মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিরাজগঞ্জের বেশ কিছু এলাকায় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে অন্তত ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো )।

নেসকোর বিজ্ঞপ্তিতে বলা হয়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং আসন্ন গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে নেসকো সিরাজগঞ্জ দফতরের ১১ কেভি মাসুমপুর ও সার্কিট হাউস ফিডারে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এতে সিরাজগঞ্জের মাসুমপুর, মাসুমপুর কারিগর পাড়া, হাজী আহম্মেদ আলী রোড বাজার স্টেশন, নিউ মার্কেট, কাচারী পাড়া, বগুড়া বাস স্ট্যান্ড, চক শিয়ালকোল, দিয়ার বৈদ্যনাথ ইত্যাদি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। জরুরি কাজের স্বার্থে বিদ্যুৎ সরবরাহের সাময়িক বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশ করে নেসকো সবার সহযোগিতা চেয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X