সোমবার
০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নুপুর চুরির অভিযোগে নারীকে নির্যাতন, মাথা ন্যাড়া স্বামীর

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পায়ের নুপুর চুরি করার অপরাধে এক নারীকে বেধে নির্যাতন করা হয়েছে। মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে ওই নারীর স্বামীর। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) সন্ধার আগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পেীর শহরের সরকারপাড়ায় এ্ই ঘটনা ঘটে। ঐ নারীর নাম রুপালী। স্বামীর নাম ইমরান।

সরকারপাড়ার সাজ্জাদের কন্যা তাসমিনের পায়ের নুপুর খুলে নেয়ার অভিযোগে রুপলী ও তার স্বামীকে আটক করে নর্থ পয়েন্ট স্কুলের ৩ নম্বর ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি ভবনের বারান্দার খুটিতে বাধা হয় রুপালীকে। শারিরীক ভাবে নির্যাতন করা হয় তাকে। মাথা ন্যাড়া করে দেওয়া হয় ইমরানের। ইমরানকে ছেড়ে দেওয়া হলেও পরে রুপালীকে পীরগঞ্জ থানায় সোপর্দ্দ করা হয়। থানায় তার বিরুদ্ধে চুরির মামলা করে ঐ শিশুর ভাই সৌরভ।

পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল হাকীম জানান, জনতা রুপালীকে আটক করে থানায় দেয়। তার বিরুদ্ধে নুপুর চুরির মামলা করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন