সোমবার
০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

‘গোঁজামিল দিয়ে জনগণকে গণভোট দিতে বাধ্য করা হয়েছে’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পিএম
সংসদে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ।। ছবি: সংগৃহীত
expand
সংসদে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ।। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই জাতীয় সনদে সবাই স্বাক্ষর করেছেন, নিশ্চয় ‘নোট অব ডিসেন্ট’ দেখেই স্বাক্ষর দিয়েছেন। তাহলে একমত হইনি এমন বিষয়ও গণভোটে দেওয়া হলো কেন? আসলে গোঁজামিল দিয়ে জনগণকে গণভোট দিতে বাধ্য করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে জুলাই জাতীয় জুলাই সনদ ও সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নোট অব ডিসেন্টসহ যেভাবে সই হয়েছে বিএনপি জুলাই সনদের সকল দফা, অঙ্গীকার নামা শতভাগ পূরণে অঙ্গীকারবদ্ধ। এ সময় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশকে ‘কালারেবল লেজিসলেশন’ হিসেবে আখ্যা দেন।

বিএনপির দেওয়া অঙ্গীকারের কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের অভিপ্রায়কে আমরা সম্মান জানাতে চাই। ২৪-এর জুলাই জাতীয় সনদ ও জুলাই ঘোষণাপত্রের নির্যাসকে আমরা সংবিধানে ধারণ করার অঙ্গীকার করেছি। এটি চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করা হবে। তবে মনে রাখতে হবে, একাত্তরের স্বাধীনতার সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না।’

জুলাই সনদের কিছু বিষয় উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করে বলেন, সংবিধানের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল বিলুপ্তির প্রস্তাবে ঐকমত্য হয়েছিল। কিন্তু পরে সপ্তম তফসিলের বিষয়টি সনদে রাখা হয়নি। আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন যুক্ত করা, শেখ মুজিবুর রহমানের ছবি টানানো বিধান বাদ দেওয়ার বিষয়েও ঐকমত্য হয়েছিল। কিন্তু এগুলো সনদে রাখা হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, বিরোধী দল সংবিধানের সংস্কার চায়, সংশোধনী চায় না। পুনর্লিখিত সংবিধান কেউ কেউ চেয়েছিল। যারা বিদেশ থেকে আমদানি হয়েছিল সংস্কার প্রস্তাব সহকারে। আমরা বলেছিলাম—পুনর্লিখিত সংবিধান, নতুন সংবিধান, গণপরিষদ— এগুলো একই কথা! সংবিধানে যা কিছু গ্রহণ করতে চাই তা সংশোধনীতে আনি। তাল ধপ করে পড়িল নাকি পড়িয়া ধপ করিল, এক কথাইতো। সংশোধনী তো আমরা চাই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন