

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) এক শিক্ষার্থী মারা গেছেন। মৃত ওই শিক্ষার্থীর নাম মো. সাকিব আল হাসান।
রোববার (৫ এপ্রিল) বিকাল ৪টায় মোহাম্মদপুর এলাকায় রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার শিকার হয়ে মারা যান তিনি।
জানা গেছে, সাকিব আল হাসান বরগুনা জেলার বামনা উপজেলার বুকাবুনিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তবে পড়াশোনার সুবাদে তিনি ঢাকার কেরানীগঞ্জের আবদুল্লাহপুর এলাকায় বসবাস করতেন।
নিহত সাকিব ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. ফজলুল হক বলেন, সাকিব আমার খুব প্রিয় শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যু আমি কিছুতেই মেনে নিতে পারছি না।
তিনি আরও জানান, সাকিবের পরিবারের সঙ্গে কথা হয়েছে। আগামী বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মসজিদে তার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হবে।
মন্তব্য করুন
