সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি ব্যয় নিয়ন্ত্রণে নতুন নীতি, একাধিক খাতে কাটছাঁট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১১:৪০ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতজনিত বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে ব্যয় সংকোচনের পথে হাঁটছে সরকার। ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে সরকারি খরচ কমাতে বেশ কিছু খাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনা, কম্পিউটার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি ক্রয়, কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং সুদমুক্ত ঋণ সুবিধা স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে ভূমি অধিগ্রহণেও ব্যয় বন্ধ রাখা হয়েছে। সংশোধিত বাজেটে আপ্যায়ন, সভা-সেমিনার ও অবকাঠামো নির্মাণ খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।

পরিপত্রে বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক চাপ মোকাবিলায় সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সব প্রতিষ্ঠানের ব্যয় ব্যবস্থাপনায় সংযম আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আপ্যায়ন ও দপ্তরভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণে বরাদ্দের সর্বোচ্চ অর্ধেক ব্যয় করা যাবে। তবে সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর নিয়মিত কার্যক্রম এ সীমার বাইরে থাকবে। বিদেশে প্রশিক্ষণ বা সেমিনারে অংশগ্রহণও আপাতত বন্ধ রাখা হয়েছে।

জ্বালানি ও ভ্রমণ খাতে খরচেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস ও যাতায়াত বাবদ বরাদ্দের সর্বোচ্চ ৭০ শতাংশ ব্যয় করা যাবে। অন্যদিকে সেমিনার ও সম্মেলন আয়োজনের খরচ ৮০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে, তবে আপ্যায়ন খরচ অর্ধেকের বেশি করা যাবে না।

সব ধরনের যানবাহন ক্রয় বন্ধ রাখার পাশাপাশি কম্পিউটার সরঞ্জাম কেনাও স্থগিত করা হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য গাড়ি কেনায় সুদমুক্ত ঋণ সুবিধাও আপাতত থাকছে না। তবে চলমান ভবন নির্মাণকাজ নির্দিষ্ট শর্তে চালিয়ে নেওয়ার সুযোগ রাখা হয়েছে—কাজ ৭০ শতাংশের বেশি সম্পন্ন হলে অনুমোদন সাপেক্ষে ব্যয় করা যাবে। নতুন স্থাপনা খাতে ব্যয়ও অর্ধেকে নামানো হয়েছে।

এ ছাড়া অভ্যন্তরীণ সজ্জা খাতে ব্যয় ৫০ শতাংশে সীমিত করা হয়েছে। পরিচালন বাজেট থেকে ভূমি অধিগ্রহণ পুরোপুরি বন্ধ থাকলেও উন্নয়ন বাজেটে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে অনুমোদন নিয়ে ব্যয় করা যাবে।

অর্থ বিভাগ জানিয়েছে, চলতি অর্থবছরের অবশিষ্ট সময়জুড়ে এই ব্যয় নিয়ন্ত্রণ নীতি কার্যকর থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup