বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে ভুয়া হোমিও চিকিৎসক গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১১:২০ এএম
পিরোজপুরের জিয়ানগরে এক ভুয়া হোমিও চিকিৎসক গ্রেফতার
expand
পিরোজপুরের জিয়ানগরে এক ভুয়া হোমিও চিকিৎসক গ্রেফতার

পিরোজপুরের জিয়ানগরে এক ভুয়া হোমিও চিকিৎসককে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তার সহযোগী চিকিৎসককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার সরকারি ইন্দুরকানী কলেজ মোড় সংলগ্ন একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অভিযান পরিচালনা করেন জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মো: হাফিজুর রহমান।

এ সময় জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা: পারভীন, জিয়ানগর থানা পুলিশ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মো: হাফিজুর রহমান বলেন, এম. এ. আকবর দীর্ঘদিন ধরে বৈধ সনদ ছাড়াই হোমিও চিকিৎসক পরিচয়ে রোগী দেখছিলেন এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন।

বিষয়টি প্রশাসনের নজরে এলে আজ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে তার সহযোগীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন