বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসাশিক্ষক আটক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৫:৫১ পিএম আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৬:২৪ পিএম
মাদ্রাসা শিক্ষক আটক
expand
মাদ্রাসা শিক্ষক আটক

পটুয়াখালীর দুমকি উপজেলায় এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মো. ইব্রাহীম নামের এক মাদরাসাশিক্ষককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের মোহেব্বিয়া হাফেজিয়া ইলমুল ক্বিরাত দ্বীনিয়া মাদরাসা এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে শ্রীরামপুর এলাকার বাসিন্দা ওই শিশুকে মাদ্রাসায় একা পেয়ে অভিযুক্ত শিক্ষক একটি কক্ষে ডেকে নিয়ে যান এবং জোরপূর্বক নির্যাতন চালান। ঘটনার পর বিষয়টি গোপন রাখতে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে নগদ পাঁচ টাকা দিয়ে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। বিষয়টি জানার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে খবর দেন এবং তাকে থানায় সোপর্দ করেন।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শিক্ষক ইব্রাহীম দাবি করেছেন, তিনি ষড়যন্ত্রের শিকার এবং মিথ্যা অপবাদ দিয়ে তাকে ফাঁসানো হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়রা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কর্তৃপক্ষের কঠোর নজরদারি প্রয়োজন বলে মন্তব্য করেছেন।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন