

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালীর রাঙ্গবালীতে কৃষি বিভাগের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে
২০২৫- ২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ট্রপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিরুপম মজুমদার,বিশেষ অতিথি সিনিয়র মনিটরিং অফিসার পার্টনার প্রোগ্রাম, বরিশাল অঞ্চল মোঃ রিয়াজ উদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিত দেবনাথ,ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কামাল পাশা, উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান টিটু, উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা কবির হোসাইন ও স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ
অনুষ্ঠানে উপজেলার ৬টি ইউনিয়ন থেকে আগত শতাধিক কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষক ও কৃষাণীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও আয় উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার নিরুপম মজুমদার বলেন, দেশের টেকসই কৃষি উন্নয়নের জন্য পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ এবং কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। কৃষিকে লাভজনক ও যুগোপযোগী খাতে রূপান্তরের লক্ষ্যে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব সুযোগ কাজে লাগিয়ে কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে আরও মনোযোগী হতে হবে। তিনি আরও বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টিবান্ধব উৎপাদন ব্যবস্থা এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে বাস্তবমুখী প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জন করছেন, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে।
স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান অনুষ্ঠানের মূল বিষয়বস্তু প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন এবং উন্নত ধান চাষাবাদ, ফল-ফলাদি, সবজি, সার, কীটনাশক ব্যবহার, সেচ, খাদ্য নিরাপত্তা, উদ্যোক্তাদের উৎসাহিত করা সহ বিস্তারিত তুলে ধরেন।