বুধবার
০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘাত, নিহত ১ 

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১১:২২ এএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

পটুয়াখালীর বাউফলে পানি নিষ্কাসনের পাইপ স্থাপনের টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে রবি হাওলাদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (০৩ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলার কালাইয়া লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রবি হাওলাদার পানি নিস্কাসনের পাইপের টাকা চাইতে যায় প্রতিবেশী আনন্দ বেপারী কাছে। এসময় আনন্দ টাকা দিতে অস্বীকৃতি জানালে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে দুই পক্ষ।

এ সময় আনন্দের ছেলে রতন বেপারীর হামলায় গুরুত্বর আহত হয় রবি হাওলাদার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ প্রস্তুতি চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন