বৃহস্পতিবার
২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৬, ০৮:৪৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত ও দুই জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে দশটায় গলাচিপা গ্রামীণ ব্যাংক সংলগ্ন সড়কে মোটরসাইকেল অটোরিকশা সংঘর্ষের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইমতিয়াজ আহমেদ।

নিহত মোটরসাইকেল চালক গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড শ্যামলীবাগ এলাকার মোঃ ঝিলাম মিয়ার ছোট ছেলে তামিম ইকবাল (২০), সাথে থাকা মোটরসাইকেল আরোহী ইমরান হাং (৪০), পিতাঃ মোহাম্মদ আবদুল মান্নান হাং তাকে আশঙ্কজনক দেখে বরিশাল পাঠানোর পথে নিহত হন।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানাজায়, সকাল সাড়ে দশটার দিকে গলাচিপা গ্রামীণ ব্যাংক সংলগ্ন প্রধান সড়কে দ্রুতগামী একটি মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তামিম ইকবাল মৃত্যু হয়। সাথে থাকা ইমরান কে বরিশালে পাঠানো হয়

অপরদিকে, অটোরিকশা চালক সোহাগ হাং, পিতা: মৃত্যু হাসেম হাং এবং আটোতে আরোহী ফরিদ হাং (২৫), পিতা: কাপরুল ইসলাম ঘটনায় গুরুত্ব আহত হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনা স্থান থেকে সংঘর্ষের গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন