

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১০বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ওই শিক্ষক শফিকুল ইসলাম জিসান (২০)। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের কাজলা কাঁঠি গ্রামের দুলাল মিয়ার ছেলে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১১টার পর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নেতা আক্রামিয়া শিশু (সদন) এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার একটি কক্ষে ওই শিক্ষক ছাত্রটিকে ডেকে নিয়ে বলাৎকার করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দা ও শিশুটির পরিবার অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় খবর দেয়। পরদিন মঙ্গলবার ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করেন।
রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) ইলিয়াস হোসেন জানান, খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে। ভুক্তভোগী শিশু ও তার বাবাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন