

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালীর বাউফল উপজেলায় ঈদের ছুটির পাঁচ দিনে পৃথক ঘটনায় পানিতে ডুবে চারজন ও সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
গত (২০ মার্চ) শুক্রবার দুপুরে উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রামে মো. আব্দুল্লাহ (৪) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়। মো. আব্দুল্লাহ ওই গ্রামের মো. মাঈনুদ্দিন মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, বাড়ির উঠানে খেলতে গিয়ে সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরদিন ২১ মার্চ শনিবার উপজেলার ধুলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবুল সিকদার (৬৫) নামে এক জেলে তেঁতুলিয়া নদীতে ডুবে নিখোঁজ হন। রবিবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে ডুবুরিরা কেশবপুর ইউনিয়নের মমিনপুর গাজীর ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে। পরিবার জানায়, মাছ ধরা শেষে ধুলিয়া ঘাটে নৌকা বেঁধে রাখার পর অস্বাভাবিক জোয়ারের তোড়ে রশি ছিঁড়ে নৌকাটি ভেসে যায়। নৌকা উদ্ধারে নদীতে নামলে প্রবল শ্রোতে তলিয়ে যান তিনি।
একই দিন (২২ মার্চ) কালাইয়া ইউনিয়নের কালাইয়া গ্রামে মো. নাহিয়ান (১) নামে আরেক শিশুর মুত্যু হয়। সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়, কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়।
২৩ মার্চ সোমবার উপজেলার শৌলা গ্রামে মো. আরাফাত (৮) নামে এক শিশুর খালে ডুবে মৃত্যু হয়। সে কর্পূরকাঠী গ্রামের নূর আলম মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে মামাবাড়িতে বেড়াতে এসে খালে পড়ে যায় আরাফাত। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে একই দিন বিকাল সাড়ে তিনটার দিকে লোহালিয়া-বাউফল সড়কের নওমালা এলাকায় সড়ক দুর্ঘটনায় তপন দাস (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির দশমিনা জোনাল অফিসের মিটার রিডার হিসেবে কর্মরত ছিলেন এবং তার বাড়ি বাগেরহাট জেলায়।
সহকর্মী মেহেদি হাসান জানান, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে সিএনজিযোগে বাউফলে আসছিলেন তপন দাস। পথে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত সিএনজি চালককে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম জানান, পৃথক এসব ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি সকলকে বিশেষ করে শিশুদের পানির কাছাকাছি খেলাধুলার সময় অভিভাবকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
মন্তব্য করুন