

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি) বলেছেন, ফ্যাসিস্ট এবং গুপ্তরা পরিকল্পিতভাবে আমাদেরকে বিতর্কিত করার জন্য তারা সারের সংকট দেখানোর চেষ্টা করছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলা মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পত্র পত্রিকায় আসছে আমাদের পঞ্চগড় জেলায় সারের কোনো সংকট নেই। আমি গত সপ্তাহে এসে পঞ্চগড় জেলার সারের ডিলারদের ডেকেছিলাম। তারা আমাদের আশ্বস্ত করেছেন। ইতিমধ্যে আমাদের সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়েছে ঐ ডিলাররা থাকবে এবং এর পাশাপাশি প্রত্যেক ইউনিয়নে একজন করে নতুন সারের ডিলার নিয়োগ দিবে। ঐ সারের ডিলারের সাথে আরো দুইজন সাব ডিলার নিয়োগ দেওয়া হবে। আমার কৃষক যেন তার প্রয়োজনের সময় স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্তে সরকারি দামে যেন সার কিনতে পারে তার নিশ্চয়তার বিধান করবো।
বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আজকে গ্রামেগঞ্জে অনেক সময় বিদ্যুৎ থাকে না। অনেকেই আমাদের সরকারকে দোষ দিয়ে থাকেন। বিগত ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ খাতে বিভিন্ন মেগা প্রকল্প করে এত চুরি করেছেন, এত লুটপাট করেছেন। আজকে সমগ্র বাংলাদেশকে একদম তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত করেছেন। সেই একটা অবস্থার মধ্য দিয়ে আমরা সরকার গঠন করেছি। আমরা ছয় মাসের মাথায় এটা এখন পর্যন্ত শোধরাতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রী সংসদে এবং বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করেছেন। আমার যেভাবে সোলার প্লান্ট বাস্তবায়ন করছি ইনশাআল্লাহ এই বছরের শেষের দিকে গ্রাম পর্যায়ে আর বিদ্যুতের সমস্যা থাকবে না।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি সরকার জনবান্ধব সরকার। আমাদের সরকারের কেবল ছয় মাস। ১৭ বছর একটা ফ্যাসিস্ট সরকার ছিল। যারা চুরি করে, একনায়কতন্ত্র কায়েম করে, ফ্যাসিস্ট আচরণ করে বাংলাদেশকে গণতান্ত্রহীন, তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলো। কাজেই এটা মেরামত করতে একটু সময় লাগবে। আমাদের কয়েকদিন সময় দেন। আমাদের প্রধানমন্ত্রী কথায় না কাজে বিশ্বাস করেন। ইনশাআল্লাহ আগামী ৬ মাসের মধ্যে আমরা তার প্রতিনিধি হিসেবে প্রত্যেকটি কাজ আপনাদের বাড়ির দৌড়গড়ায় পৌঁছে দিব।



