

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সীমান্ত জেলা পঞ্চগড়ের সদর উপজেলার একটি ছোট্ট গ্রাম মালিপাড়া। আর দশটি গ্রামের মতই সাধারণ এই গ্রামটি। তবে এবার ব্যতিক্রমী এক উদ্যোগের কারণে আলোচনা এসেছে গ্রামটি। স্থানীয় ১৬ জন কলেজ ছাত্রের উদ্যোগে মালিপাড়া জামে মসজিদে চালু হয়েছে কোরআন শিক্ষা মক্তব। সেখানে এলাকার প্রায় শতাধিক শিশু প্রতিদিন ধর্মীয় শিক্ষা পাচ্ছে।
জানা যায়, ওই এলাকার ১৬ জন কলেজ পড়ুয়া শিক্ষার্থী নিজেদের হাত খরচের টাকা বাঁচিয়ে এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন। প্রতি মাসে তারা সাধ্যমত টাকা জমা করে এই উদ্যোগ পরিচালনা করছেন।
গত ১ জানুয়ারি থেকে মালিপাড়া জামে মসজিদে প্রতিদিন সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত এই মক্তবের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে প্রায় শতাধিক শিশু নিয়মিত কুরআন তেলাওয়াত, সূরা কেরাত, হামদ-নাতসহ প্রাথমিক ধর্মীয় শিক্ষা গ্রহণ করছে। এই শিশুদের একজন আলেমের তত্ত্বাবধানে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
উদ্যােক্তারা জানান, মক্তবে শুধু কুরআন শিক্ষাই নয়, শিশুদের আগ্রহ বাড়াতে মক্তবে নিয়মিত মেধা যাচাই, কেরাত এবং হামদ-নাত শিখানো ও প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এসব প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে উৎসাহ প্রদানের জন্য দেয়া হচ্ছে পুরস্কারও।
মসজিদের মক্তবে পড়তে আসা শিক্ষার্থী জিনিয়া আক্তার জানায়, আমি সকাল হলেই মক্তবে এসে আরবি পড়ি। আমার অনেক ভাল লাগে এখানে এসে পড়তে। ভাল করে পড়তে পারলে ভাইয়ারা উপহার দেন।
উদ্যাক্তাদের একজন কলেজ ছাত্র রায়হান আলী বলেন বলেন, ‘আমরা ছোটবেলায় মসজিদে মক্তবে পড়েছি। সেখান থেকে ধর্মীয় শিক্ষার গুরুত্ব বুঝতে পেরেছি। এখনকার শিশুদেরও যেন সেই সুযোগ হয় সেজন্য আমরা এই উদ্যোগ নিয়েছি।’
মক্তবের শিক্ষক এবং পঞ্চগড় আউলিয়া জামে মসজিদের খতিব এবিএম জহিরুল ইসলাম বলেন, ‘এই ধরনের উদ্যোগ সমাজের জন্য খুবই ইতিবাচক। শিশুদের ছোটবেলা থেকে কোরআন শেখানো গেলে তারা ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে।’
এদিকে মালিপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন বলেন, ‘কলেজ ছাত্রদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তাদের এই প্রচেষ্টায় মসজিদ আবার শিশুদের কোলাহলে মুখর হয়েছে। এটি আমাদের জন্য অনেক আনন্দের বিষয়।’
মন্তব্য করুন